
আন্তর্জাতিক ডেস্কঃ জার্মানি সরকার তাদের নীতিতে বড় ধরনের পরিবর্তন ঘটিয়ে ইউক্রেনকে প্রায় ৫০টি বিমান বিধ্বংসী ট্যাংক পাঠাচ্ছে। মঙ্গলবার (২৬ এপ্রিল) দেশটির প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিন ল্যামব্রেচ্ট এ তথ্য জানান। জার্মানি প্রতিরক্ষামন্ত্রী বলেন, স্বাধীনতা ও শান্তির জন্য ইউক্রেনের সাহসী এবং গুরুত্বপূর্ণ লড়াইয়ে কিভাবে আরও সমর্থন জোগানো যায়, তার সম্ভাব্য সব পথই খুঁজে দেখব আমরা।
এর আগে রামস্টেইন মার্কিন বিমানঘাঁটিতে বৈঠকে বসেন যুক্তরাষ্ট্রসহ ৪০টি দেশের প্রতিনিধিরা। ইউক্রেনকে সামরিক সহযোগিতা দেওয়ার ব্যাপারে জরুরি আলোচনা হয় সেখানে। ঘোষণা অনুযায়ী, দেশটিকে ট্যাংক বিধ্বংসী এক হাজার ভারি অস্ত্র, ৫০০ স্টিংগার মিসাইল, প্রায় ৩ হাজার স্ট্রেলা মিসাইল এবং বিপুল পরিমাণ গোলাবারুদ পাঠাবে বার্লিন। জার্মানি ষাটের দশকে নির্মিত ‘গেপাত ট্যাংকটি’ সংস্কার করেছে । সেটিও পাঠানোর কথা রয়েছে। এ ট্যাংকটি সাড়ে পাঁচশ’ কিলোমিটার পর্যন্ত হামলা চালাতে সক্ষম। একই সঙ্গে ইউক্রেন সৈন্যদের প্রশিক্ষণ দেওয়ার বিষয়টিও জানান দেশটির প্রতিরক্ষামন্ত্রী।
সূত্র: ডয়েচ ভেলে