
আন্তর্জাতিক ডেস্কঃ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৫৫৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬২ লাখ ৫৫ হাজার ৮৯৭ জনে। এছাড়া একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ২৮ হাজার ৪২৯ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৫১ কোটি ২০ লাখ ৭৪ হাজার ১৬৮ জনে। শুক্রবার (২৯ এপ্রিল) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ এ তথ্য পাওয়া যায়। ওয়েবসাইটারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জার্মানিতে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৯ হাজার ৮৩২ জন এবং মারা গেছেন ২৩৯ জন।