News71.com
 International
 02 May 22, 10:13 AM
 229           
 0
 02 May 22, 10:13 AM

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় ৮৬৩ জনের মৃত্যু।।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় ৮৬৩ জনের মৃত্যু।।

আন্তর্জাতিক ডেস্ক: গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে ৮৬৩ জন মৃত্যুবরণ করেছেন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৬২ লাখ ৬১ হাজার ৩৯১ জনে। একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৯১ হাজার ১০৭ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫১ কোটি ৩৫ লাখ ২৭ হাজার ২৯০ জনে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে ইতালিতে। এ সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ৭৫৭ জন ও মৃত্যুবরণ করেছেন ১০৫ জন। 
অন্যদিকে, দৈনিক প্রাণহানির তালিকায় রাশিয়া শীর্ষে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মৃত্যুবরণ করেছেন ১৪৭ জন এবং নতুন করে ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন ৭ হাজার ৪৭ জন। ২০১৯ সালের ডিসেম্বর প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয় চীনের উহানে। এরপর ২০২০ সালের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন