News71.com
 International
 06 May 22, 10:36 AM
 221           
 0
 06 May 22, 10:36 AM

বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত আরও ৫ লাখ।।

বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত আরও ৫ লাখ।।

আন্তর্জাতিক ডেস্ক ঃ বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৩০৫ জনের মৃত্যু  হয়েছে। এনিয়ে ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৬২ লাখ ৭১ হাজার ৮৯০ জনে। এছাড়া ভাইরাসে গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৪৪ হাজার ১৮১ জন। এনিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ কোটি ৫৭ লাখ ৯২ হাজার ৮১৮ জনে। শুক্রবার (৬ মে) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৩৮ জন এবং নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৪০৬ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জার্মানিতে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮৭ হাজার ২০১ জন এবং মারা গেছেন ১৫৯ জন। ইতালিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ২৫৫ জন এবং মারা গেছেন ১৩৮ জন। এছাড়া জাপানে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৭২০ জন এবং মারা গেছেন ২৫ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন