
আন্তর্জাতিক ডেস্কঃ শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষে আবারও দেশটিতে জরুরি অবস্থা জারি করেছেন। জরুরি অবস্থা জারির সিদ্ধান্তকে ১৪ দিনের মধ্যে জাতীয় সংসদে অনুমোদন করিয়ে নিতে হবে। সরকারবিরোধী বিক্ষোভ ও ধর্মঘটে কার্যত অচল হয়ে পড়েছে শ্রীলঙ্কা। এমন পরিস্থিতিতে পাঁচ সপ্তাহের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বারের মতো জরুরি অবস্থার ঘোষণা দিলেন রাজাপক্ষে।
জরুরি অবস্থা জারির সিদ্ধান্তের সমালোচনা করেছেন দেশটির বিরোধী দলীয় নেতা সাজিথ প্রেমাদাসা। তিনি বলেছেন, এ ধরনের পদক্ষেপে সংকটের সমাধান হবে না। প্রেসিডেন্টের মুখপাত্র বলেন, শ্রমিক ও সাধারণ মানুষের চলা ধর্মঘটের কারণে দোকানপাট, গণপরিবহণ বন্ধ হয়ে গেছে। জনশৃঙ্খলা নিশ্চিত করতেই প্রেসিডেন্ট জরুরি আইন প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছেন।
খবরঃসিএনএন