News71.com
 International
 09 May 22, 10:58 AM
 284           
 0
 09 May 22, 10:58 AM

এ যুদ্ধে কিছুতেই রাশিয়া হারবে না।। পুতিন

এ যুদ্ধে কিছুতেই রাশিয়া হারবে না।। পুতিন

আন্তর্জাতিক ডেস্কঃ  রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মনে করেন, তাঁর পক্ষে ইউক্রেন যুদ্ধে পরাজিত হওয়া সম্ভব না। বরং যুদ্ধের তীব্রতার মাত্রা আগের চেয়ে আরও বাড়াতে হবে। কিন্তু সেটা করতে কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো লক্ষণ তাঁর মধ্যে দেখা যাচ্ছে না।  পুতিন সম্পর্কে এসব কথা বলেছেন মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক বিল বার্নস।

বিল বার্নস বলেন, রুশ সেনারা কিয়েভ দখল করতে ব্যর্থ হয়েছে এবং দক্ষিণ পূর্বাঞ্চলের দনবাসের প্রধান যুদ্ধক্ষেত্রগুলোতে উল্লেখযোগ্য অগ্রগতি আনতে লড়াই করছে। এতো কিছু সত্ত্বেও তাঁর বাহিনী ইউক্রেন সেনাদের হারাতে পারবে পুতিনের এই বিশ্বাসে বদল আসেনি।  ইউক্রেন যুদ্ধের বর্তমান পরিস্থিতিতে রুশ প্রেসিডেন্টের মনোভাব সম্পর্ক বলতে গিয়ে সিআইএ প্রধান বলেন, প্রধান যুদ্ধ ক্ষেত্রগুলোতে পরাজয় সত্ত্বেও নিজের বাহিনীর প্রতি পুতিনের বিশ্বাসে ঝাঁকুনি লাগেনি। পুতিন এমন এক ধারণা নিয়ে আছেন যেখানে তিনি যে হারতে পারেন সেটা বিশ্বাসই করেন না,’ বলেন বার্নস।

খবর: আল জাজিরা

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন