News71.com
 International
 10 May 22, 07:38 PM
 206           
 0
 10 May 22, 07:38 PM

ফিলিপাইনে ৩৬ বছর পর ক্ষমতায় ফিরছে মার্কোস পরিবার॥ প্রেসিডেন্ট পদে জয়ী হলেন ফোর্দিনান্দ মার্কোস জুনিয়র

ফিলিপাইনে ৩৬ বছর পর ক্ষমতায় ফিরছে মার্কোস পরিবার॥ প্রেসিডেন্ট পদে জয়ী হলেন ফোর্দিনান্দ মার্কোস জুনিয়র

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিপাইনের প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন ফের্দিনান্দ মার্কোস জুনিয়র (৬৪)। তিনি সাবেক একনায়ক ফের্দিনান্দ মার্কোস ও সাবেক ফার্স্ট লেডি ইমেলদা মার্কোসের ছেলে। ৩৬ বছর পর আবারও একই পরিবারের হাতে ক্ষমতা ফিলে এলো দেশটিতে। গতকাল সোমবার (৯ মে) দেশটিতে ভোট অনুষ্ঠিত হয়। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে স্থানীয় সময় সোমবার সকাল ৬টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলে সন্ধ্যা ৭টা পর্যন্ত। এর আগে লাখ লাখ মানুষ কেন্দ্রে হাজির হন তাদের পছন্দের নেতাকে বেছে নিতে। এবার রেকর্ড পরিমাণ ভোটার তাদের পছন্দের প্রেসিডেন্টকে বেছে নিতে ভোট দিয়েছেন, প্রায় ৬ কোটি ৭০ লাখ ভোটার ভোট দিয়েছেন। নির্বাচনে দেশটির প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, ১২ সিনেটর, নিম্নকক্ষের ৩০০ জন সদস্য, মেয়র, গভর্নরসহ ১৮ হাজার কর্মকর্তা নির্বাচিত হচ্ছেন। প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং সিনেটর ছাড়া বাকীরা তিন বছরের জন্য নির্বাচিত হবেন। অনুষ্ঠিত হওয়া ভোটে মার্কোস পেয়েছেন ৬০ শতাংশ ভোট। মার্কোসের নিকটতম প্রতিদ্বন্দ্বী, ভাইস প্রেসিডেন্ট লেনি রেব্রেদো পেয়েছেন ২৮ শতাংশের মতো ভোট। ২০১৬ সালেও ভাইস প্রেসিডেন্ট নির্বাচনে মার্কোস জুনিয়রকে হারান তিনি।

খবর: সিএনএন

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন