News71.com
 International
 11 May 22, 10:27 AM
 228           
 0
 11 May 22, 10:27 AM

শ্রীলঙ্কায় লুট ও ভাঙচুরকারীদের গুলির নির্দেশ ।।লঙ্কান প্রতিরক্ষা মন্ত্রণালয়

শ্রীলঙ্কায় লুট ও ভাঙচুরকারীদের গুলির নির্দেশ ।।লঙ্কান প্রতিরক্ষা মন্ত্রণালয়

 আন্তর্জাতিক ডেস্কঃ শ্রীলঙ্কায় সরকারবিরোধী বিক্ষোভ দমন করতে নিরাপত্তাবাহিনীকে লুট ও ভাঙচুরকারীদের গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে। স্মরণকালের ভয়াবহ অর্থনৈতিক সংকটে থাকা দেশটিতে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগের দাবিতে বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়েছে।

মঙ্গলবার (১০ মে) সন্ধ্যায় এক বিবৃতিতে আইনশৃঙ্খলা বাহিনীকে এ নির্দেশনা দিয়েছে লঙ্কান প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র নলিন হেরাথ বলেছেন, কাউকে সরকারি সম্পত্তি লুটপাট বা মানবজীবনের ক্ষতি করতে দেখলে নিরাপত্তা বাহিনীকে গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে।শ্রীলঙ্কায় এক এমপির অপমৃত্যু, আরেকজনের ওপর হামলা এবং মন্ত্রী-প্রধানমন্ত্রীসহ অর্ধশতাধিক নেতার বাড়িতে অগ্নিসংযোগের পরের দিনই এমন কঠোর নির্দেশনা দিলো লঙ্কান কর্তৃপক্ষ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন