News71.com
 International
 11 May 22, 12:54 PM
 378           
 0
 11 May 22, 12:54 PM

ইসরাইলি বাহিনীর গুলিতে আল-জাজিরার সাংবাদিক নিহত।।

ইসরাইলি বাহিনীর গুলিতে আল-জাজিরার সাংবাদিক নিহত।।

আন্তর্জাতিক ডেস্কঃ অধিকৃত পশ্চিম তীরে শিরিন আবু আকলেহ নামে আল-জাজিরার এক সাংবাদিক গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

ফিলিস্তিনের রামাল্লা থেকে আল জাজিরার নিদা ইব্রাহিম জানিয়েছেন, সম্ভবত জেনিন শহরের কাছে ইসরায়েলি অভিযান কভার করার সময় বুধবার (১১ মে) তাকে হত্যা করা হয়েছিল। তিনি বলেন, আমরা এখন যা জানি তা হল ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় শিরিন আবু আকলেহ'র মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তিনি জেনিনে ইসরাইলি বাহিনীর কর্মকাণ্ড কভার করছিলেন। দখলকৃত পশ্চিম তীরের উত্তরে একটি শহরে বুধবার ইসরায়েলি অভিযান কভার করার সময় তিনি মাথায় গুলিবিদ্ধ হন। তিনি আরও বলেন,তার এমন মৃত্যুতে আমরা সবাই খুবই মর্মাহত। এ ঘটনা আমাদের জন্য একটি বড় ধাক্কা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন