
আন্তর্জাতিক ডেস্কঃ চলতি সপ্তাহে নতুন প্রধানমন্ত্রী নিয়োগসহ মন্ত্রিসভা গঠন করতে চলেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। তিনি বলেছেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে এখনই কাজ করার সময়। নতুন মন্ত্রিসভা নিয়োগে সব দলের নেতাদের কাজ করবেন বলেও উল্লেখ করেন তিনি। বুধবার (১১ মে) সন্ধ্যায় রাষ্ট্রীয় টেলিভিশনে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে গোতাবায়া রাজাপক্ষে বলেন, বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নৈরাজ্য থেকে রক্ষায় নতুন সরকার গঠনে কাজ চলছে। জনগণের আস্থা নিশ্চিত করতে পারবে এমন ব্যক্তিদের নিয়েই নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা গঠিত হবে।
শ্রীলঙ্কার সংবাদমাধ্যম কলম্বো পেজ জানিয়েছে, মঙ্গলবারের ভাষণে নতুন একটি সাংবিধানিক পরিবর্তন আনার ব্যাপারে জানিয়েছেন প্রেসিডেন্ট। এর আওতায় ১৯তম সংশোধনীর ধারাগুলোক আরও শক্তিশালী হবে। ভাষণে রাজাপক্ষে আরও বলেন, দেশকে এগিয়ে নিতে নতুন প্রধানমন্ত্রী বিভিন্ন কর্মসূচি তুলে ধরতে পারবেন। অনেকেই প্রেসিডেন্সি বাতিলের জন্য বলছেন। এ ব্যাপারে নতুন সরকারের সঙ্গে আলোচনা করা হবে।