
আন্তর্জাতিক ডেস্কঃ উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন করোনা সংক্রমণের কথা শুরু থেকেই অস্বীকার করে আসছেন। এবার মহামারি ছড়িয়ে পড়ার কথা স্বীকার করেছে দেশটির কর্তৃপক্ষ। এমন পরিস্থিতিতে দেশটিতে জারি করা হয়েছে লকডাউন। বৃহস্পতিবার (১২ মে) এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। ধারণা করা হচ্ছে, করোনার কারণে সেখানে মানবিক সংকট দেখা দিতে পারে। কারণ বিশ্বের মধ্যে একমাত্র দেশ হলো উত্তর কোরিয়া, যেখানে করোনাপ্রতিরোধী ভ্যাকসিন এখনো প্রয়োগ করা হয়নি।