News71.com
 International
 13 May 22, 10:41 AM
 574           
 0
 13 May 22, 10:41 AM

বিশ্বে করোনায় আক্রান্ত আরও ৫ লাখ।। গত ২৪ ঘণ্টায় মৃত্যু ১ হাজার ৯৩৪ জনের

বিশ্বে করোনায় আক্রান্ত আরও ৫ লাখ।। গত ২৪ ঘণ্টায় মৃত্যু ১ হাজার ৯৩৪ জনের

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৯৩৪ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬২ লাখ ৮৪ হাজার ৩৮৪ জনে। এছাড়া একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৯২ হাজার ৯৫৪ জন। এনিয়ে ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ কোটি ৯৬ লাখ ৪৩ হাজার ২৮২ জনে।

শুক্রবার (১৩ মে) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়। ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে যুক্তরাজ্য। গত ২৪ ঘণ্টায় দেশটিতে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৮৪ জন এবং নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৪৫৮ জন। এছাড়া এই সময়ের মধ্যে জার্মানিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ৬৫২ জন এবং মারা গেছেন ১৭৯ জন। যুক্তরাষ্ট্রে একদিনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ৯০০ জন এবং মারা গেছেন ২০৭ জন। এদিকে করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩ হাজার ১৮৭ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন