
আন্তর্জাতিক ডেস্কঃ ‘তেহরিকে আজাদি আফগানিস্তান’ নামের একটি গ্রুপ সম্প্রতি বালখ প্রদেশের মাজার শরীফে চার নম্বর নিরাপত্তা জোনে বিস্ফোরণের দায়িত্ব স্বীকার করেছে। তালেবান বিরোধী হিসেবে পরিচিত এই গ্রুপ দাবি করেছে তাদের ওই হামলায় ১০ জন নিহত এবং ১২ জন আহত হয়েছে। তবে তালেবান কর্তৃপক্ষ দাবি করেছে এতে শুধুমাত্র তিন জন আহত হয়েছে।
প্রকৃতপক্ষে, তালেবান ক্ষমতায় আসার পর ‘তেহরিকে আজাদি আফগানিস্তান’ গ্রুপ তালেবান বিরোধী নতুন শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে এবং তাদের ব্যাপারে সঠিক তথ্য এখনো সবার জানা নেই। এ অবস্থায় বোমা বিস্ফোরণ ঘটিয়ে তারা যে নিরীহ মানুষ হত্যার পথ বেছে নিয়েছে তা খুবই উদ্বেগের বিষয়। কেননা এ থেকে প্রমাণিত হয়েছে নতুন করে আফগানিস্তানে হত্যাকাণ্ড ও নৈরাজ্য শুরু হতে যাচ্ছে এবং এর মাধ্যমে একটি গোষ্ঠী নিজেদের শক্তিমত্ত্বা দেখাতে চাইছে। এর অর্থ হচ্ছে একটি আগ্রাসী গোষ্ঠী নিরীহ মানুষকে হত্যা করে আফগানিস্তানে তাদের অবস্থানকে পাকাপোক্ত করতে চায়।