News71.com
 International
 22 May 22, 04:14 PM
 980           
 0
 22 May 22, 04:14 PM

ইরানি তেল বিশ্ব বাজারকে স্থিতিশীল করবে।। কাতারের পররাষ্ট্রমন্ত্রী

ইরানি তেল বিশ্ব বাজারকে স্থিতিশীল করবে।। কাতারের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্কঃ কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ বিন আব্দুর রহমান আলে সানি বলেছেন, ইরানের তেল বিশ্ব বাজারে আসতে শুরু করলে আন্তর্জাতিক তেলের বাজার স্থিতিশীল হবে এবং তেলের দাম কমে আসবে। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি গত সপ্তাহে ইরান সফর করে যাওয়ার পর শনিবার (২১ মে) দেশটির পররাষ্ট্রমন্ত্রী এ ঘোষণা দেন। আব্দুর রহমান আলে সানি বলেন, ইরানের অতিরিক্ত তেল বাজারে আসতে শুরু করলে আন্তর্জাতিক তেলের বাজার স্থিতিশীল হবে এবং অপরিশোধিত তেলের দাম কমে যাবে। গত সপ্তাহে শেখ তামিমের সঙ্গে তেহরান সফর করে যান কাতারের পররাষ্ট্রমন্ত্রী।

ইরানের ওপর আমেরিকার একতরফা নিষেধাজ্ঞার কারণে আনুষ্ঠানিকভাবে তেল রপ্তানি বন্ধ রেখেছে তেহরান; যদিও ইরানি কর্মকর্তারা বলেছেন, দেশটির তেল রপ্তানি অব্যাহত রয়েছে এবং সাম্প্রতিক সময়ে তেল রপ্তানি দ্বিগুণ হয়েছে। কাতারের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানি কর্মকর্তারা আমাদের জানিয়েছেন, তারা দেশটির পরমাণু কর্মসূচি নিয়ে একটি মধ্যম পন্থার সমাধান চান।ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সৃষ্ট সমস্যার শান্তিপূর্ণ সমাধান পারস্য উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা প্রতিষ্ঠায় সহায়তা করবে বলে আলে সানি মন্তব্য করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন