News71.com
 International
 25 May 22, 10:18 PM
 728           
 0
 25 May 22, 10:18 PM

তিউনিসিয়ায় নৌকাডুবে ৭৫ অভিবাসী নিখোঁজ

তিউনিসিয়ায় নৌকাডুবে ৭৫ অভিবাসী নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্কঃ তিউনিসিয়ার উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন ৭৫ জন। বুধবার (২৫ মে) আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) বরাত দিয়ে এ তথ্য জানায় রয়টার্স। তিউনিসিয়ার একজন নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে বলেন, এখন পর্যন্ত একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ আরও ৭৫ জনের সন্ধান করছে উপকূল রক্ষী বাহিনী।


আইওএম জানায়, লিবিয়ার জাওয়ারা উপকূল থেকে অভিবাসীদের নিয়ে যাত্রা করা নৌকাটি তিউনিসিয়ার স্ফ্যাক্স উপকূলে এসে ডুবে যায়। সেসময় নৌকাটি থেকে ২৪ জনকে উদ্ধার করা হয়। জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) জানায়, ২০২১ সালে ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ পাড়ি দিয়ে এক লাখ ২৩ হাজারেরও বেশি অভিবাসী ইতালিতে যান। এর আগের বছর এ সংখ্যা ছিল ৯৫ হাজারের বেশি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন