News71.com
 International
 26 May 22, 01:08 PM
 841           
 0
 26 May 22, 01:08 PM

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে জার্মানি-পোল্যান্ড দ্বন্দ্ব।।

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে জার্মানি-পোল্যান্ড দ্বন্দ্ব।।

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসন হামলার শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের অনেক দেশ দেশটির পাশে দাঁড়িয়েছে। সামরিক ও আর্থিক সহায়তা দিয়ে চলেছে অনেক দেশ। তুলনামূলকভাবে কিছুটা দেরিতে হলেও জার্মানিও বিপুল সহায়তা দিচ্ছে। তবে সহায়তার অঙ্গীকার ও বাস্তব পদক্ষেপের মধ্যে বিস্তর ফারাকের কারণে জার্মান সরকার ঘরে-বাইরে তুমুল সমালোচনার মুখে পড়েছে। ইউক্রেনের সরকার বার বার জানাচ্ছে, কাগজেকলমে অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহের প্রতিশ্রুতি দিলেও জার্মানি বাস্তবে বিলম্ব করছে। ফলে যুদ্ধক্ষেত্রে জরুরি অস্ত্রের অভাবে ইউক্রেনের সেনাবাহিনীর সমস্যা হচ্ছে। এমনকি জার্মানির সদিচ্ছা নিয়েও ইউক্রেনের রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে।

জার্মানির বিরুদ্ধে এমন প্রতিশ্রুতিভঙ্গের অভিযোগ তুলেছেন পোল্যান্ডের প্রেসিডেন্ট আনজেই দুদা। পোল্যান্ডসহ পূর্ব ইউরোপের অনেক দেশের সোভিয়েত আমলে তৈরি যে সব সামরিক সরঞ্জাম রয়েছে, সেগুলি দ্রুত ইউক্রেনে পাঠানোর প্রস্তাব দিয়েছিল জার্মানি। শূন্যস্থান পূরণ করতে জার্মানিতে তৈরি সামরিক সরঞ্জাম হস্তান্তর করার কথা ছিল। পোল্যান্ডের প্রেসিডেন্টের দাবি, জার্মানি মোটেই পোল্যান্ডকে ট্যাংক সরবরাহের সেই প্রতিশ্রুতি পালন করছে না, যা গভীর হতাশার কারণ হয়ে উঠছে। দুদা বলেন, জার্মানির আশ্বাসের ভিত্তিতে পোল্যান্ড এপ্রিল মাসেই ইউক্রেনে অনেকগুলি ‘টি-৭২’ ট্যাংক পাঠিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন