News71.com
 International
 27 May 22, 10:19 AM
 1263           
 0
 27 May 22, 10:19 AM

পেরুতে ৭.২ মাত্রার ভূমিকম্প।।

পেরুতে ৭.২ মাত্রার ভূমিকম্প।।

আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে ৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর মেলেনি। 

স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৭টা ২ মিনিটে পেরুর দক্ষিণাঞ্চলে শক্তিশালী এ ভূকম্পন অনুভূত হয় বলে এপির বরাতে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।  মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলেছে, ভূমিকম্পের আঘাতের কেন্দ্রে ছিল দেশটির পশ্চিম-উত্তরপশ্চিমাঞ্চলীয় আজাঙ্গারো শহর। ভূপৃষ্ঠ থেকে ২১৭ দশমিক ৮ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি হয়। ভূমিকম্পে প্রতিবেশী বলিভিয়ার রাজধানী লা পাজের পাশাপাশি পেরুর আরেকুইপা, টাকনা এবং কুসকো শহরের কিছু ভবনও কেঁপে উঠেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন