News71.com
 International
 27 May 22, 06:41 PM
 1379           
 0
 27 May 22, 06:41 PM

লাদাখে নদীতে সেনাবাহিনীর গাড়ি।।নিহত ৭  

লাদাখে নদীতে সেনাবাহিনীর গাড়ি।।নিহত ৭  

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের লাদাখে সেনাবাহিনীর একটি গাড়ি সায়ক নদীতে পড়ে কমপক্ষে সাতজন সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৯ সেনা সদস্য।  স্থানীয় সময় বৃহস্পতিবার এই দুর্ঘটনা ঘটে। ভারতীয় বার্তা সংস্থা এএনআইর প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

এএনআইর প্রতিবেদনে বলা হয়, গাড়িটিতে ২৬ সেনা সদস্য ছিল। স্থানীয় সময় সকাল ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে। গাড়িটি ৫০ থেকে ৬০ ফুট নিচে পড়ে যায়। সেনা সদস্যরা একটি ট্রানজিট ক্যাম্প থেকে সাব সেক্টরের দিকে যাচ্ছিলেন।  ভারতের সেনাবাহিনীর একজন কর্মকর্তা এএনআইকে জানিয়েছেন, আহতদের অবস্থা আশঙ্কাজনক।  ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া একটি বিবৃতিতে বলা হয়,  আহতদের সর্বোত্তম চিকিৎসা সেবা নিশ্চিত করার ব্যবস্থা করা হয়েছে। 

সূত্র: এএনআই

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন