News71.com
 International
 29 May 22, 05:57 PM
 974           
 0
 29 May 22, 05:57 PM

খোঁজ মিলল নেপালের সেই প্লেনের।।

খোঁজ মিলল নেপালের সেই প্লেনের।।

আন্তর্জাতিক ডেস্কঃ চার ভারতীয়সহ ২২ যাত্রী নিয়ে মাঝ আকাশ থেকে নিখোঁজ হওয়া নেপালের সেই প্লেনের খোঁজ মিলেছে। প্লেনটিকে নেপালের কোয়াং গ্রামে শনাক্ত করা হয়েছে। তবে এর অবস্থা কি তা সম্পর্কে এখনো জানা যায়নি। নেপালের ত্রিভুবন বিমানবন্দরের প্রধান ভারতের সংবাদ সংস্থা এএনআইকে এমনটি জানিয়েছেন ।
 
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়,  উড়োজাহাজটি এয়ার নাইন এনএইটি মডেলের টুইন-ইঞ্জিন বিশিষ্ট। এতে ১৯ যাত্রীসহ তিনজন ক্রু ছিলেন। সকাল ৯টা ৫৫ মিনিট নাগাদ এটি উড়ে যায়। এর কিছুক্ষণ পর আকাশযানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। উড়োজাহাজটি নেপালের অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে পোখরা থেকে জমসমের দিকে যাচ্ছিল। চার ভারতীয় ছাড়াও প্লেনটিতে ৩ জাপানি নাগরিক ছিলেন।

সূত্র: এনডিটিভি

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন