News71.com
 International
 29 May 22, 08:29 PM
 732           
 0
 29 May 22, 08:29 PM

উগ্র ইহুদিদের প্রবেশ নিয়ে আল-আকসায় সংঘর্ষ।।

উগ্র ইহুদিদের প্রবেশ নিয়ে আল-আকসায় সংঘর্ষ।।

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলি পতাকা নিয়ে মিছিল করতে করতে জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গনে প্রবেশ করেছে শত শত উগ্র-ডানপন্থী ইহুদিরা। মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। স্থানীয় সময় রোববার(২৯ মে) সকালে আল-আকসার আল-কিবলি প্রার্থনা হলের ছাদের দখল নেয় ইসরায়েলি বাহিনী। 

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে রোববার সকালে রাজধানী জেরুজালেমে পতাকা মিছিল বের করে কয়েক শ’ ইসরায়েলি।  মিছিলে সম্ভাব্য সহিংসতা এড়াতে ইসরায়েলের পুলিশ বাহিনী আল আকসা চত্বরের প্রবেশ ও বের হওয়ার পথ বন্ধ করে দিয়েছিল। তবে তার আগেই চত্বরে অবস্থান নিয়েছিলেন বেশ কয়েকজন ফিলিস্তিনিরা। কিছু ইহুদি আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে নামাজরত ফিলিস্তিনিদের উসকানি দেওয়ার চেষ্টা করেছে বলে খবর পাওয়া গেছে। মসজিদ প্রাঙ্গনে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের দিকে রাবার বুলেট ছুড়েছে ইসরায়েলি বাহিনী। সে সময় ২০ ফিলিস্তিনিকে গ্রেফতার করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন