News71.com
 International
 30 May 22, 11:27 AM
 1336           
 0
 30 May 22, 11:27 AM

অবশেষে খোঁজ মিলল নেপালের নিঁখোজ বিমানের॥ যাত্রীদের সম্পর্কে এখনও কোন তথ্য মেলেনি

অবশেষে খোঁজ মিলল নেপালের নিঁখোজ বিমানের॥ যাত্রীদের সম্পর্কে এখনও কোন তথ্য মেলেনি

আন্তর্জাতিক ডেস্কঃ অবশেষে মিলল নেপালে ভেঙ্গে পড়া যাত্রীবাহী বিমানের খোঁজ। তীব্র তুষারপাতের জন্য নেপালে ভেঙে পড়া বিমানের খোঁজ মাঝপথেই বন্ধ করতে হয়েছিল রবিবার। তবে আজ সোমবার সকালে তল্লাশি অভিযান শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই খোঁজ পাওয়া গেল দুর্ঘটনাগ্রস্ত বেসরকারি সংস্থা পরিচালিত টুইন-ইঞ্জিন বিমানটির। বিমানে থাকা ২২ জন যাত্রীর মধ্যে ৪ জন ভারতীয়ও ছিলেন বলে জানাগেছে। তবে যাত্রীদের কপালে ঠিক কি ঘটেছে তা এখনও সুস্পষ্টভাবে জানা সম্ভব হয়নি।

সোমবার নেপাল সেনাবাহিনীর তরফে খবরটি জানানো হয়। সংবাদ সংস্থা এএনআই নেপাল সেনাসূত্র উদ্ধৃত করে জানিয়েছে বিমানটির খোঁজ পাওয়া গিয়েছে নেপালের মুস্তাঙ্গ এলাকাতেই। যেমনটা রবিবারই অনুমান করা হয়েছিল। কিন্তু রবিবার মুস্তাঙ্গে উদ্ধারকাজ শুরু হওয়ার কিছু পরেই বন্ধ করে দিতে হয়, আচমকা আবহাওয়ার অবনতি হওয়ায় এবং তুষারপাত শুরু হওয়ায় তল্লাশির জন্য পাঠানো হেলিকপ্টার ফিরিয়ে নিয়ে বাধ্য হয় নেপাল প্রশাসন। সোমবার সকাল হতেই আবার উদ্ধার কাজে নামে নেপাল সেনা। তারা জানিয়েছে, বিমানের ধ্বংসাবশেষটি মুস্তাঙ্গের থাসাং টু-এর সানসোয়ারে দেখা গিয়েছে। ইতিমধ্যে উদ্ধার কাজ শুরুও হয়েছে সেখানে।

রবিবার সকাল ১০টা নাগাদ পোখরা থেকে জমসম যাওয়ার পথে বেসরকারি সংস্থা পরিচালিত একটি বিমান ২২ জন যাত্রীকে নিয়ে নিখোঁজ হয়ে যায়। নিখোঁজ হওয়ার আগে শেষবার বিমানটিকে দেখা গিয়েছিল নেপালের মুস্তাঙ্গের জমসমের আকাশেই। তবে সেখানে অবতরণ করার আগেই বিমানটিকে ধবলগিরি পাহাড়ের দিকে ঘুরে যায়। তার পর আর বিমানটির সঙ্গে যোগাযোগ করা যায়নি

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন