News71.com
 International
 08 Jun 22, 01:27 PM
 1143           
 0
 08 Jun 22, 01:27 PM

জান্তা মোকাবিলায় পুলিশ বাহিনী গঠনের ঘোষণা।।

জান্তা মোকাবিলায় পুলিশ বাহিনী গঠনের ঘোষণা।।

আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারের জান্তা বিরোধী ছায়া সরকার (এনইউজি) তাদের নিজস্ব পুলিশ বাহিনী গঠনের ঘোষণা দিয়েছে। মঙ্গলবার (০৭ জুন) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এনইউজির বিবৃতিতে বলা হয়- মানবাধিকার লঙ্ঘন, যুদ্ধাপরাধ ও জনগণের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার জন্য ‘সন্ত্রাসী সামরিক কাউন্সিলের’ বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়াই এই বাহিনীর উদ্দেশ্য। অবশ্য কবে নাগাদ এবং কীভাবে এই পুলিশ বাহিনী গঠন করা হবে, তা এখনও পরিষ্কার করেনি এনইউজি। এর সদস্য সংখ্যা নিয়েও কিছু জানানো হয়নি বিবৃতিতে।

তবে গত বছর এনইউজির পক্ষ থেকে প্রথমবারের মতো ‘পিপলস ডিফেন্স ফোর্সেস’ বা পিডিএফ গঠনের ঘোষণা দেওয়া হয়। অভিযোগ রয়েছে, জান্তা সরকারের সেনারা উত্তরাঞ্চলে পিডিএফ সদস্যদের দমনে অভিযান চালিয়েছেন, অনেক স্থানে করেছেন অগ্নিসংযোগ। বেশ কিছু দেশ ছায়া সরকারকে সমর্থন দিলেও মিয়ানমারের সামরিক বাহিনী তাদের ‘সন্ত্রাসী’ হিসেবে চিহ্নিত করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন