News71.com
 International
 09 Jun 22, 12:08 PM
 1162           
 0
 09 Jun 22, 12:08 PM

মুম্বাইয়ে ভবন ধসে নিহত ১।। আহত ১৬ 

মুম্বাইয়ে ভবন ধসে নিহত ১।। আহত ১৬ 

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের মুম্বাইয়ের শাস্ত্রী নগরে  একটি ভবন ধসে  কমপক্ষে একজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন। স্থানীয় সময় বুধবার রাতে (০৮ জুন) ভবনটি ধসে পড়ে।
 
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।  মুম্বাইয়ের বৃহনমুম্বাই পৌরসভা কর্তৃপক্ষ একটি টুইট বার্তায় জানায়, একজন ব্যক্তি দুর্ভাগ্যক্রমে শাস্ত্রী নগরে ভবন ধসে মারা গেছে। আমাদের প্রার্থনা হতাহতদের পরিবারের জন্য রয়েছে।উদ্ধার অভিযান এখনও চলছে।  এখন পর্যন্ত তিন থেকে চারজন ভবনটির নিচে আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। 

সূত্র:এনডিটিভি

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন