News71.com
 International
 15 Jun 22, 08:02 PM
 826           
 0
 15 Jun 22, 08:02 PM

ভারতে প্রতিদিন বাড়ছে করোনা আক্রান্ত।। নিরুত্তাপ পশ্চিমবঙ্গ

ভারতে প্রতিদিন বাড়ছে করোনা আক্রান্ত।। নিরুত্তাপ পশ্চিমবঙ্গ

নিউজ ডেস্কঃ ভারতের একাধিক রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাস সংক্রমণ। ফের ভয় ধরাচ্ছে করোনার দৈনিক শনাক্তের হার।  বুধবার (১৫ জুন) দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৮ হাজার ৮২২ জনের। একই সঙ্গে মৃত্যু হয়েছে ১৫ জনের। সব মিলিয়ে ভারতে ফের একবার নতুন করে করোনার সংক্রমণের এই প্রবণতা উদ্বেগ বাড়াচ্ছে।

রাজধানী নয়া দিল্লিতে বাড়ছে করোনা সংক্রমণ। দিল্লিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১১৮ জন। মৃত্যু হয়েছে ২ জনের। একইভাবে করোনা কাঁপুনি ধরাচ্ছে মহারাষ্ট্রে। রাজ্যটিতে একদিনে শনাক্ত ২ হাজার ৯৫৬ জন। সেখানের বাণিজ্যনগরী মুম্বাইয়ে নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭২৪ জন। পাশাপাশি মহারাষ্ট্রে আরও দু’জন ওমিক্রনের নতুন প্রজাতি (বিএ.৫এ) আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে রাজ্যটির স্বাস্থ্য দফতর। অপরদিকে ধীরে ধীরে পশ্চিমবঙ্গেও বাড়ছে করোনা শনাক্তের সংখ্যা। মাসখানেক আগেও যেখানে ৩-৪ জন দৈনিক করোনা আক্রান্তের সন্ধান মিলত এখন দিনে তা শতাধিক। গত ২৪ ঘণ্টায় সরকারি হিসাব অনুযায়ী, পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত হয়েছেন ১৩৫ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন