News71.com
 International
 15 Jun 22, 09:59 PM
 1256           
 0
 15 Jun 22, 09:59 PM

সমুদ্র তলদেশ থেকে উদ্ধার হল ৩০০ বছরের পুরনো গুপ্তধন॥

সমুদ্র তলদেশ থেকে উদ্ধার হল ৩০০ বছরের পুরনো গুপ্তধন॥

নিউজ ডেস্কঃ সমুদ্র তলদেশ থেকে উদ্ধার হল ৩০০ বছরের পুরনো গুপ্তধন। ডুবে যাওয়া সান হোসে জাহাজের (গ্যালিয়ন) পাশেই পাওয়া গেল দুটি ভেসেল, আর তা থেকেই উদ্ধার প্রচুর সোনা। তার আনুমানিক মূল্য ১৭ বিলিয়ন ডলার ( বাংলাদেশী টাকায় যা ১.৭ লক্ষ কোটি টাকার বেশি)। ইতিহাস বলে ৬২ কামানওয়ালা সান হোসে গ্যালিয়নটিকে ১৭০৮ সালে ডুবিয়ে দিয়েছিল ব্রিটিশরা। পরবর্তীতে এই জাহাজের খোঁজ পাওয়া যায় ২০১৫ সালে। এবার জাহাজের ধ্বংসাবশেষের নতুন ফুটেজ প্রকাশ করল স্প্যানিশ সরকার। ভিডিওটি তোলা হয়েছে রিমোট কন্ট্রোল ডিভাইস ব্যবহার করে।

তবে যে দুটি ভেসেলে ধনরত্ন পাওয়া গেছে সেগুলি অন্তত ২০০ বছরের পুরনো বলে জানা গেছে। প্রধান জাহাজের অদূরেই ছিল ভেসেল দুটি। রিমোট কন্ট্রোলে পরিচালিত ক্যামেরায় দেখা গেছে, সমুদ্রতলে পড়ে রয়েছে সোনার মুদ্রা, প্রাচীন মাটির পাত্র, পোর্সেলিনের কাপ ইত্যাদি। একটি কামানও পড়ে থাকতে দেখা গেল ভিডিওয়। সান হোসে গ্যালিয়নকে বলা হয়েছে জাহাজের ধ্বংসাবশেষের ‘হোলি গ্রেল’। এখনও পর্যন্ত সবথেকে বেশি ধনরত্ন সম্বলিত জাহাজ ডুবে যাওয়ার ঘটনা এটাই। খবরটি ইতিমধ্যেই আলোচনায় এসেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন