News71.com
 International
 16 Jun 22, 09:07 PM
 1001           
 0
 16 Jun 22, 09:07 PM

ভারতে বেড়েছে করোনা।।

ভারতে বেড়েছে করোনা।।

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে আবারও আশঙ্কাজনক হারে বাড়ছে করোনার সংক্রমণ। গেল ফেব্রুয়ারির পর প্রথমবারের মতো এক দিনে ১০ হাজার ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা। আগের দিনের তুলনায় যা প্রায় ৪০ শতাংশ বেশি। মারা গেছেন অন্তত ১১ জন। আক্রান্তের হার সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। এ ছাড়া সংক্রমণ বাড়তে শুরু করেছে রাজধানী নয়াদিল্লিতেও। খবর এনডিটিভি।আবারও ভারতজুড়ে করোনার চোখ রাঙানি। বাড়ছে সংক্রমণ, তৈরি হচ্ছে উদ্বেগ।

পরিস্থিতির এতটাই অবনতি হয়েছে যে, গেল ফেব্রুয়ারির পর প্রথমবারের মতো এক দিনে শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে ১০ হাজার। বুধবার, এক দিনেই আক্রান্ত হয়েছে ১২ হাজারের বেশি মানুষ। পরিস্থিতির সবচেয়ে বেশি অবনতি হয়েছে মহারাষ্ট্রে। রাজ্যটিতে এক দিনেই আক্রান্ত হয়েছে চার হাজারের বেশি মানুষ। এ ছাড়াও টানা দ্বিতীয় দিনের মতো রাজধানী নয়াদিল্লিতে শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে এক হাজার। আক্রান্তের পাশাপাশি ভারতজুড়ে কোভিড সংক্রান্ত জটিলতায় বেশ কয়েকজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির গণমাধ্যম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন