News71.com
 International
 17 Jun 22, 11:01 AM
 1002           
 0
 17 Jun 22, 11:01 AM

দক্ষিণ জনপদে এবার বিলম্বিত হচ্ছে বর্ষার আগমন॥

দক্ষিণ জনপদে এবার বিলম্বিত হচ্ছে বর্ষার আগমন॥

নিউজ ডেস্কঃ দেশের দক্ষিণ জনপদে এবার কার্যত বিলম্বিত হচ্ছে বর্ষার আগমন। পঞ্জিকার নিয়মে গত ১১ জুন ছিল বর্ষার আগমনের স্বাভাবিক সময় থাকলেও সপ্তাহ ঘুরতে চললেও তার দেখা পাচ্ছে না দেশের দক্ষিণ জনপদ। চৈত্রের দাবদাহে তীব্র গরমে অতিষ্ঠ এই জনপদের নাগরিক জীবন। আবহাওয়া দফতর সূত্রে খবর, বর্ষার জন্য আরও দুই-তিন দিন অপেক্ষা করতে হবে দক্ষিণবঙ্গবাসীকে। জানা গেছে, চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে বর্ষার আগমনের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। তবে বর্ষা আসার সঙ্গে সঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। খানিকটা দুর্বল হয়েই দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকবে।

ভারতের আলীপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এই বছর উত্তরবঙ্গে অক্ষরেখা সক্রিয় রয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুতে ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে উত্তরবঙ্গে। পাশাপাশি বঙ্গোপসাগরে কোনও নিম্নচাপ অক্ষরেখা বা ঘূর্ণাবর্ত থাকলে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ুর প্রবেশের পথ সুগম হয়। এ বার সেটিও নেই। ফলে স্বাভাবিক সময়ের থেকে পাঁচ দিনের মাথায়ও বর্ষার দেখা নেই দক্ষিণবঙ্গে। আগামী তিন দিন ধীরে ধীরে কমবে দিনের তাপমাত্রা। যার জেরে গরম থেকে স্বস্তি মিলবে বলেই মনে করা হচ্ছে। গত কয়েক দিন বিক্ষিপ্ত বৃষ্টির জেরে দহনজ্বালা থেকে খানিকটা মুক্তি মিলেছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন