News71.com
 International
 17 Jun 22, 11:33 AM
 1082           
 0
 17 Jun 22, 11:33 AM

দিল্লিতে শুরু হয়েছে আসিয়ান জোটের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক॥

দিল্লিতে শুরু হয়েছে আসিয়ান জোটের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক॥

নিউজ ডেস্কঃ আসিয়ান গোষ্ঠীভুক্ত রাষ্ট্রগুলির সঙ্গে ভারতের সম্পর্কের তিরিশ বছর পূর্তির উদযাপনে গতকাল বৃহস্পতিবার থেকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক। চিনকে বাইরে রাখতে দক্ষিণ পূর্ব এশিয়ার এই আন্তর্জাতিক গোষ্ঠী ভারতের কাছে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ । বিগত শতাব্দির শেষ দশকের শুরুতে ১৯৯১-এ ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী পি ভি নরসিংহ রাওয়ের জমানার অর্থনৈতিক সংস্কারের সময়েই ‘লুক ইস্ট’ বা ‘পুবে তাকাও’ নীতি প্রণয়ন করা হয়। যা মোদী জমানায় যা ‘অ্যাক্ট ইস্ট’-এ পরিণত।

তবে দুটো নীতিরই উদ্দেশ্য একটাই, সেটা চিনকে সরিয়ে রেখে এই বিস্তীর্ণ অঞ্চলের সঙ্গে কৌশলগত এবং বাণিজ্যিক সংযোগ গড়ে তোলা। আজ সম্মেলনের উদ্বোধন করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, “আমরা আমাদের সম্পর্কের চতুর্থ দশকে প্রবেশ করছি। আমাদের অংশীদারি যেন চ্যালেঞ্জ মোকাবিলার জন্য উপযুক্ত হয়ে ওঠে। ভারত এবং আসিয়ানভুক্ত রাষ্ট্রগুলির মধ্যে গভীরতর সংযোগের ফলে আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থা আরও পাকাপোক্ত হবে।” এবার এই গোষ্ঠীর সব দেশের বিদেশমন্ত্রীকে ডাকা হলেও বাদ রাখা হয়েছে মায়ানমারের বিদেশমন্ত্রী উয়ানা মুয়াঙ্গ লুইনকে, যিনি সেনার প্রাক্তন প্রতিনিধিও বটে। তবে নয়াদিল্লিতে নিযুক্ত মায়ানমারের দূত উপস্থিত ছিলেন গতকালের বৈঠকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন