News71.com
 International
 17 Jun 22, 12:40 PM
 1083           
 0
 17 Jun 22, 12:40 PM

ভর্তুকি দিতে অক্ষম পাকিস্তান সরকার॥ দেশটিতে পেট্রল ২৩৪ টাকা, কেরোসিন ২১১

ভর্তুকি দিতে অক্ষম পাকিস্তান সরকার॥ দেশটিতে পেট্রল ২৩৪ টাকা, কেরোসিন ২১১

আন্তর্জাতিক ডেস্কঃ পেট্রোপন্যের দাম বৃদ্ধির জন্য ইমরান খান সরকারের সিদ্ধান্তকে দায়ী করেছেন পাকিস্তানের অর্থমন্ত্রী। শ্রীলঙ্কার পর এ বার কি অর্থনৈতিক সঙ্কটের মুখে পড়ছে পাকিস্তান! সাম্প্রতিক একটি ঘোষণায় সিঁদুরে মেঘ দেখছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। কেন না পাকিস্তান সরকার জানিয়েছে, জ্বালানি তেলে আর তাদের ভর্তুকি দেওয়ার ক্ষমতা নেই। ফলে এক ধাক্কায় অনেকখানি দাম বেড়ে গতকাল বৃহস্পতিবার থেকে পাকিস্তানে পেট্রল বিক্রি হবে লিটারে ২৩৩. ৮৯ টাকা দরে। ডিজেল ২৬৩ টাকা ৩১ পয়সা আর কেরোসিন তেল ২১১ টাকা ৪৩ পয়সা ।

পাকিস্তানের ক্ষমতাসীন শাহবাজ সরকারের অর্থমন্ত্রী মিফতা ইসমাইল এবং পেট্রোলিয়াম মন্ত্রী মুসাদ্দাক মালিক গতকালই এই দাম বৃদ্ধির ঘোষণা করে জানান, ইমরান খানের নেতৃত্বাধীন সাবেক পাকিস্তান সরকার অযথা ভর্তুকির ভার সরকারের কাঁধে নিয়ে জ্বালানি তেলের দাম কমিয়েছিল বলে ঐ ঘোষনায় উল্লেখ করা হয়েছে । কিন্তু বর্তমান সরকার আর সেই ভার বইতে পারছে না বলে মন্ত্রীদ্বয় তাদের ঘোষনায় জানিয়েছেন।

পাক অর্থমন্ত্রী জানিয়েছেন, পাকিস্তান লিটার প্রতি পেট্রলে ২৪ টাকা ৩ পয়সা, ডিজেলে ৫৯ টাকা ১৬ পয়সা, কেরোসিনে ৩৯ টাকা ৪৯ পয়সা এবং লাইট ডিজেল অয়েলে ৩৯ টাকা ১৬ পয়সা ক্ষতি স্বীকার করেছে দীর্ঘ দিন ধরে। মে মাসে এই ক্ষতির পরিমাণ বেড়ে হয়েছে ১২ হাজার কোটি টাকা। যেখানে সরকার চালাতে এর তিন ভাগের এক ভাগ খরচ হয়। তবে অর্থনীতিবিদদের আশঙ্কা জ্বালানির দাম বাড়লে অন্যান্য দ্রব্যেরও দাম বাড়বে খুব দ্রুত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন