News71.com
 International
 17 Jun 22, 03:43 PM
 996           
 0
 17 Jun 22, 03:43 PM

রাশিয়া ধোয়া তুলসি পাতা না।।লাভরভ

রাশিয়া ধোয়া তুলসি পাতা না।।লাভরভ

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়া ধোয়া তুলসি পাতা নয়। রাশিয়া যা সেটাই। আর নিজের চেহারা দেখাতে আমরা লজ্জাবোধ করি না। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসির সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। অন্তত ৪ মাস ধরে ইউক্রেনে সামরিক অভিযানে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন হাজার হাজার বেসামরিক মানুষ। ধ্বংস হয়ে গেছে দেশটির অনেক এলাকা। নিজেদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে লাখ লাখ ইউক্রেনীয়। এমন অবস্থায় বৃহস্পতিবার (১৬ জুন) বিবিসির মুখোমুখি হন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেন, যেমনটা মনে হচ্ছে বাস্তবতা আসলে তেমন নয়।

এ সময় রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা ইউক্রেন আক্রমণ করিনি। আমরা একটি বিশেষ সামরিক অভিযান ঘোষণা করেছি। কেননা ইউক্রেনকে ন্যাটোতে টেনে নেওয়া একটি অপরাধমূলক কাজ। আমাদের কাছে পশ্চিমাদের এটা বোঝানোর কোনো উপায় ছিল না। ইউক্রেনে নব্য নাৎসিবাদের উপস্থিতির রুশ দাবিরও পুনরাবৃত্তি করেন সের্গেই ল্যাভরভ। রাশিয়ান কর্মকর্তারা প্রায়ই দাবি করেন, তাদের সামরিক বাহিনী ইউক্রেনকে নাৎসিমুক্ত করার কাজ করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন