News71.com
 International
 17 Jun 22, 05:34 PM
 1085           
 0
 17 Jun 22, 05:34 PM

সিরিয়ায় অভিযান চালিয়ে আইএস নেতাকে আটক করল যুক্তরাষ্ট্র।।

সিরিয়ায় অভিযান চালিয়ে আইএস নেতাকে আটক করল যুক্তরাষ্ট্র।।

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনী উত্তর সিরিয়ায় বুধবার (১৫ জুন) রাতে এক অভিযান চালিয়ে ইসলামিক স্টেটের (আইএস) এক সিনিয়র নেতাকে আটক করেছে। খবর বিবিসি। মার্কিন বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, আটক ব্যক্তির বোমা তৈরিতে বিশেষ অভিজ্ঞতা আছে এবং ইসলামিক স্টেটের বিভিন্ন হামলার কাজে তিনি সহযোগিতা করে থাকেন।

মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে দেশটির গণমাধ্যমে এই ব্যক্তির নাম হানি আহমেদ আল-কুর্দি বলে উল্লেখ করেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, দুটি হেলিকপ্টারে করে সৈন্যদেরকে আল-হামাইরা গ্রামে নামানো হয়, যেটি সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত আলেপ্পো প্রদেশের তুর্কি সীমান্তের কাছে অবস্থিত। যুক্তরাজ্য ভিত্তিক সংগঠন 'সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস' জানায়, সৈন্যদের সেখানে নামানোর পর গ্রামবাসীদের সঙ্গে তাদের অন্তত সাত মিনিট ধরে সংঘর্ষ চলে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন