News71.com
 International
 17 Jun 22, 06:47 PM
 1106           
 0
 17 Jun 22, 06:47 PM

‘অগ্নিপথ’ নিয়ে ভারতে তুমুল বিক্ষোভ।। তিন ট্রেনে আগুন

‘অগ্নিপথ’ নিয়ে ভারতে তুমুল বিক্ষোভ।। তিন ট্রেনে আগুন

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের তেলেঙ্গানা রাজ্যের সেকান্দারাবাদে সহিংস প্রতিবাদে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১৫ জনেরও বেশি। সম্প্রতি ভারত সরকারের নতুন প্রতিরক্ষা বাহিনী ‘অগ্নিপথ’ ঘোষণার পরপরই দক্ষিণের এ রাজ্যে সহিংস প্রতিবাদ হলো। শুক্রবার (১৭ জুন) প্রতিবাদের তৃতীয় দিনে বিহার, উত্তর প্রদেশ, হরিয়ানা এবং পশ্চিমবঙ্গ ও মধ্যপ্রদেশে ‘অগ্নিপথ’ এর বিরুদ্ধে পথে নামে বিক্ষুব্ধ জনতা। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, সেকান্দারাবাদ রেলওয়ে স্টেশনে প্রতিবাদ বড় ধরনের সহিংসতায় রূপ নিলে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। এসময় রেললাইনে নেমে ট্রেন আটকে দেয় বিক্ষুব্ধ জনতা। তারা তিনটি ট্রেনে আগুন ধরিয়ে দেয়। এসময় স্টেশনে নিরাপত্তাবাহিনীর সদস্যদের চেয়ে প্রতিবাদকারীরা সংখ্যায় অনেক বেশি ছিল।

স্টেশনের কর্মকর্তা (এসি পাওয়ার কার মেকানিক) সুমন কুমার শর্মা এসময় ঘটনাস্থলেই ছিলেন। তিনি ভয়ংকর এ আন্দোলনে ভীত ও সন্ত্রস্ত হয়ে পড়েছিলেন যখন প্রতিবাদকারীরা ট্রেনে ভাঙচুর শুরু করে। অন্তত ৫ হাজার মানুষ এসময় রেলস্টেশনে জড়ো হয় বলে এনডিটিভিকে জানান সুমন।  বিহারে তৃতীয় দিনের বিক্ষোভে উপপ্রধানমন্ত্রী রেনু দেবীর ওপর হামলা হয়। পাটনায় গিয়ে তিনি বলেন, এমন সহিংস আচরণ সমাজের জন্য ভয়াবহ। তিনি বলেন, আন্দোলনকারীদের বোঝা উচিত এতে সমাজের ক্ষতি হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন