News71.com
 International
 17 Jun 22, 10:21 PM
 1011           
 0
 17 Jun 22, 10:21 PM

চীনে বন্যা পরিস্থিতির অবনতি।।

চীনে বন্যা পরিস্থিতির অবনতি।।

আন্তর্জাতিক ডেস্কঃ ভয়াবহ বন্যার কবলে চীনের দক্ষিণ ও উত্তর পূর্বাঞ্চল। নদীর তীর ভেঙে প্লাবিত হয়েছে দেশটির উত্তরাঞ্চলীয় গুয়াংজু প্রদেশ। চীনের আরেক শহর হারবিনেও তলিয়ে গেছে ঘরবাড়ি ও রাস্তাঘাট।বন্যা কবলিত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। এদিকে, ভারতের আসামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।

পানিতে ডুবে আছে সড়ক। এরমধ্যেই চলছে যানবাহন। যতদূর চোখ যায় শুধু পানি আর পানি। এ দৃশ্য চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় হারবিন শহরের। গেল কয়েকদিনের ভারি বৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে পড়েছে শহরটি। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, শহরটির অধিকাংশ রাস্তাঘাট, বাড়িঘর তলিয়ে গেছে পানিতে।স্থানীয় আবহাওয়া বিভাগ জানায়, হারবান শহরের অধিকাংশ এলাকায় ৮০ সেন্টিমিটার পর্যন্ত জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। নিবটবর্তী নদীর পানি প্রবাহিত হচ্ছে বিপৎসীমার ওপর দিয়ে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন