News71.com
 International
 19 Jun 22, 11:29 AM
 1130           
 0
 19 Jun 22, 11:29 AM

জলবায়ু পরিবর্তনের চরম ঝুঁকিতে শিশুরা।।গবেষণা

জলবায়ু পরিবর্তনের চরম ঝুঁকিতে শিশুরা।।গবেষণা

আন্তর্জাতিক ডেস্কঃ জলবায়ু সংকট শিশুদের জন্য গুরুতর স্বাস্থ্য সমস্যার কারণ হয়ে উঠতে যাচ্ছে। এমনকি কারো কারো ক্ষেত্রে মানসিক স্বাস্থ্য সমস্যারও কারণ ঘটাচ্ছে। এ অবস্থায় শিশুরোগ বিশেষজ্ঞ বলছেন, মানুষ এ সংকটের যে জায়গায় এখন দাঁড়িয়ে আছে, তার চেয়েও ভালো অবস্থায় থাকা সম্ভব ছিল সময়মতো বিষয়টিতে গুরুত্ব দেওয়া হলে। সম্প্রতি নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন হালনাগাদ তথ্য নিয়ে একটি গবেষণার বিস্তৃত পর্যালোচনা প্রকাশ করেছে।


অ্যারন বার্নস্টাইন প্রায় ২৫ বছর আগে যখন একজন শিশুরোগ বিশেষজ্ঞ হিসেবে কাজ শুরু করলেন, তখনো তার মনে হয়নি, জলবায়ু সংকট শিশুদের জন্য এমন গুরুতর স্বাস্থ্য সমস্যার কারণ হয়ে উঠতে যাচ্ছে। পেশাগত জীবনে সময় যত গড়াতে থাকল, তিনি দেখতে লাগলেন, তীব্র গরমে অসুস্থ হয়ে প্রতি বছর আরও বেশি শিশু হাসপাতালের জরুরি বিভাগে আসছে চিকিৎসা নিতে। এমনকি জলবায়ু সংকট কারও কারও ক্ষেত্রে মানসিক স্বাস্থ্য সমস্যারও কারণ ঘটাচ্ছে।

খবরঃ সিএনএন

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন