News71.com
 International
 19 Jun 22, 02:03 PM
 1376           
 0
 19 Jun 22, 02:03 PM

ভারতজুড়ে বিক্ষোভ অব্যাহত।।দেশজুড়ে ৩৫০টি ট্রেন চলাচল বাতিল

ভারতজুড়ে বিক্ষোভ অব্যাহত।।দেশজুড়ে ৩৫০টি ট্রেন চলাচল বাতিল

আন্তর্জাতিক ডেস্কঃ অগ্নিপথ প্রকল্প নিয়ে চলমান বিক্ষোভ ও সহিংসতাকে কেন্দ্র করে ভারতজুড়ে সব রেলস্টেশনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সহিংসতাকারীদের সেনাবাহিনীতে কোনো জায়গা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ভারতের সেনাপ্রধান। সবাইকে শান্ত থাকারও আহ্বান জানান তিনি। এদিকে অগ্নিসংযোগের মুখে পুরোপুরি ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে বিহার সরকার। আর বিজেপি সরকারের নতুন এ প্রকল্পের সমালোচনা করেছে বিরোধী দল কংগ্রেস।

সেনাবাহিনীতে নতুন নিয়োগ প্রক্রিয়ার প্রতিবাদে আগুন জ্বলছে ভারতজুড়ে। এরই মধ্যে সহিংসতা প্রশমনে সরকার থেকে বিভিন্ন পদক্ষেপ নেয়া হলেও কমেনি বিক্ষোভ। শনিবারও (১৮ জুন) বেশ কয়েকটি ট্রেনে ভাঙচুর চালায় আন্দোলনকারীরা। বিক্ষোভ অব্যাহত থাকায় একদিনে দেশজুড়ে ৩৫০টি ট্রেন বাতিল করা হয়েছে। সহিংসতা না কমায় ট্রেন চলাচল পুরোপুরি বন্ধের ঘোষণা দিয়েছে বিহার সরকার। এতে বিপাকে পড়েছে হাজার হাজার যাত্রী। যুবসমাজের অসন্তোষ কমাতে বিভিন্ন ক্ষেত্রে চাকরির ব্যবস্থা করার কথা জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে বিক্ষোভকারী যুবকদের ভবিষ্যতে চাকরি পেতে অসুবিধায় পড়তে হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

খবরঃ ইন্ডিয়ান এক্সপ্রেস

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন