News71.com
 International
 20 Jun 22, 08:24 PM
 1341           
 0
 20 Jun 22, 08:24 PM

ইসলামাবাদে পরিবেশ দূষণকারী যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা।।

ইসলামাবাদে পরিবেশ দূষণকারী যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা।।

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আগামীকাল মঙ্গলবার থেকে বেশ কিছু যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরিবেশ সুরক্ষা কর্মসূচির অংশ হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছেন দেশটির পুলিশের মহাপরিদর্শক (আইজ) নাসির খান।

পাকিস্তানের সম্প্রচার-মাধ্যম জিও নিউজের খবরে বলা হয়েছে, মঙ্গলবার (২১ জুন) থেকে ইসলামাবাদে যানবাহন প্রবেশ নিষেধাজ্ঞা দিয়েছেন আইজি। এ বিষয়ে ব্যবস্থা নিতে তিনি সিনিয়র সুপারিন্টেনডেন্ট অব ট্রাফিক পুলিশকে (এসএসপি) নির্দেশ দিয়েছেন।
আইজি নাসির খান বলেছেন, দূষণকারী এমন কোনো যানবাহন রাজধানীতে ঢুকতে পারবে না। পরিবেশ সুরক্ষা কর্মসূচির অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবেশ সংরক্ষণ সংস্থার সহযোগিতায় এ প্রচারণা চলবে। প্রেশার হর্ন যুক্ত গাড়ির ক্ষেত্রেও এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।এ ছাড়া ইসলামাবাদ পুলিশের মুখপাত্র বলেছেন, ফিটনেস-বিহীন গাড়ির ক্ষেত্রের ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইজি এ ধরনের গাড়ির মালিককে সার্টিফিকেট না দিতে নির্দেশ দিয়েছেন। যেখানে প্রয়োজন সেখানে এসব যানবাহন রাস্তা নামাতে পরীক্ষকের সহায়তা নেওয়ার কথাও বলেছেন তিনি।

সূত্র: জিও নিউজ

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন