News71.com
 International
 01 Jul 22, 12:11 PM
 1023           
 0
 01 Jul 22, 12:11 PM

ইসরায়েলের প্রধানমন্ত্রী হলেন ইয়াইর লাপিদ।।

ইসরায়েলের প্রধানমন্ত্রী হলেন ইয়াইর লাপিদ।।

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলের প্রধানমন্ত্রীত্ব ও নিজের ভঙ্গুর ক্ষমতাসীন জোটের ওপর আসা ক্রমবর্ধমান চাপ নিয়ন্ত্রণ করতে না পারায় ক্ষমতা থেকে সরে গেছেন নাফতালি বেনেট। এ অবস্থায় দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন ইয়াইর লাপিদ। প্রধানমন্ত্রী হিসেবে নাফতালি বেনেট এক বছর পার করার পর ইহুদি রাষ্ট্রের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ইয়াইর লাপিদ।

শুক্রবার (১ জুলাই) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, আগামী ১ নভেম্বর ইসরায়েলে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সময় পর্যন্ত ইয়াইর লাপিদ ইসরায়েলের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। চার মাস পর ইসরায়েলের আবারও নির্বাচন হলেও সেটি নাফতালি বেনেটের অধীনে হবে না। এ সময় প্রধানমন্ত্রী থাকবেন ইয়াইর লাপিদ। ফলে তার অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে, এটা নির্ধারিত। কেননা, জোট করে সরকারে আসার আগে শর্ত মোতাবেক, সরকারের পূর্ণাঙ্গ মেয়াদের অর্ধেক সময় বেনেট ও অর্ধেক সময় লাপিদ প্রধানমন্ত্রী থাকবেন বলে উল্লেখ করা হয়েছিল। বার্তা সংস্থা রয়টার্স বলছে, নড়বড়ে ক্ষমতায় থাকা বেনেট সরকারকে আর চাচ্ছিলেন না ইসরায়েলি আইন প্রণেতারা। তাই বৃহস্পতিবার (৩০ জুন) ভোটাভুটির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়। বেশিরভাগ পার্লামেন্ট সদস্য এতে মত দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন