
নিউজ ডেস্কঃ আমেরিকার স্বাধীনতা দিবসের অনুষ্ঠান উদযাপনকালে শিকাগোর শহরতলিতে বন্দুকবাজের হামলার ঘটনা ঘটেছে। আর সেখানেই আততায়ীর ছোড়া গুলিতে প্রাণ গেল ন’জন নিরীহ মানুষের। পুলিশ সূত্রে খবর, গুলি চালনার ঘটনায় আরও অন্তত ৫৭ জন আহত হয়েছেন। স্থানীয় পুলিশ সূত্রে খবর, প্রায় আট ঘণ্টা ধরে শিকাগোর বিভিন্ন জায়গায় গুলি চালিয়েছেন আততায়ী। ওই বন্দুকবাজের হামলায় শিকাগোর ইলিনয়ের সাউথ ওয়েন্টওয়ার্থ অ্যাভিনিউয়ে ২৪ বছর বয়সি এক তরুণীর মৃত্যু হয়েছে। গ্র্যান্ড ক্রসিংয়ের কাছেও তিন জনের মৃত্যু হয়েছে বন্দুকবাজের গুলিতে। গুলি-হামলায় যাঁরা আহত হয়েছেন, তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। প্রসঙ্গত, গত বছরও আমেরিকার স্বাধীনতা দিবসের সপ্তাহে বন্দুকবাজের গুলিতে ১৯ জনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন অন্তত ১০০ জন।