News71.com
 International
 12 Jul 22, 10:47 AM
 984           
 0
 12 Jul 22, 10:47 AM

আগামী সপ্তাহে শ্রীলঙ্কার পার্লামেন্টে প্রেসিডেন্ট নির্বাচন।।

আগামী সপ্তাহে শ্রীলঙ্কার পার্লামেন্টে প্রেসিডেন্ট নির্বাচন।।

আন্তর্জাতিক ডেস্কঃ আগামী সপ্তাহে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করবে শ্রীলঙ্কার পার্লামেন্ট। সোমবার (১১ জুলাই) এ ঘোষণা দিয়েছেন দেশটি স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনা। বার্তা সংস্থা রয়টার্স’র খবরে বলা হয়েছে, আগামী ২০ জুলাই শ্রীলঙ্কার পার্লামেন্টে নির্বাচন অনুষ্ঠিত হবে। এক বিবৃতিতে স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনা জানান, শুক্রবার পুনরায় পার্লামেন্টের অধিবেশন শুরু হবে। পাঁচ দিন পর নতুন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, সংবিধান অনুসারে নতুন একটি সর্বদলীয় সরকার গঠন করা আবশ্যক- এই প্রস্তাবনায় বিভিন্ন দলের সবাই এক বৈঠকের মাধ্যমে এ কথা সম্মতি দেন। ক্ষমতাসীন দল বলেছে, প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা সর্বদলীয় সরকারের নিকট পদত্যাগে রাজি। সরকারবিরোধী বিক্ষোভকারীরা দেশটির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর বাসভবন দখলে নেওয়ার পর উভয়েই পদত্যাগের ঘোষণা দেন। তীব্র অর্থনৈতিক সংকটের মধ্যে চলা বিক্ষোভের মুখে নিজের সরকারি বাসভবন ছেড়ে পালিয়ে যাওয়ার পর আগামী বুধবার ( ১৩ জুলাই) পদত্যাগ করবেন বলে ঘোষণা দেন গোতাবায়া রাজাপাকসে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন