News71.com
 International
 12 Jul 22, 11:52 AM
 1142           
 0
 12 Jul 22, 11:52 AM

ইউক্রেনের জনগণ রুশ নাগরিকত্ব পাচ্ছে।। ডিক্রি জারি পুতিনের 

ইউক্রেনের জনগণ রুশ নাগরিকত্ব পাচ্ছে।। ডিক্রি জারি পুতিনের 

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের জনগণকে গণহারে রুশ নাগরিকত্ব দেবে রাশিয়া। সেই লক্ষ্যে একটি সরকারি আদেশ (ডিক্রি) জারি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার (১১ জুলাই) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।  এই ডিক্রির ফলে ইউক্রেনের সব নাগরিক রাশিয়ার নাগরিকত্ব পাবেন। রাশিয়ার সরকারি ওয়েবসাইটে এ বিষয়ে একটি নথি প্রকাশিত হয়েছে। এতে ইউক্রেনীয় জনগণের রাশিয়ার নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়া সহজ করার কথা বলা হয়েছে।

ডিক্রিতে বলা হয়, ইউক্রেনের সব নাগরিককে রাশিয়ার নাগরিকত্ব পেতে আবেদন করার শর্তাবলি সহজ ও শিথিল করা হয়েছে। এখন আর কাউকে রাশিয়ায় পাঁচ বছর অবস্থান করার মতো শর্ত পূরণ করতে হবে না। আবেদনকারীকে রুশ ভাষা জানার শর্তও শিথিল করা হয়েছে। এর আগে পূর্ব ইউক্রেনের স্বতন্ত্র-স্বাধীন অঞ্চল হিসেবে ঘোষিত দোনেৎস্কো ও লুহানস্কো এবং রাশিয়ার অধিকৃত দক্ষিণাঞ্চলীয় জাপোরিজঝিয়া ও খেরসন অঞ্চলের বাসিন্দাদের রুশ নাগরিকত্ব দেওয়ার জন্য একই ধরনের একটি ডিক্রি জারি করেন ভ্লাদিমির পুতিন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন