News71.com
 International
 14 Jul 22, 09:25 AM
 756           
 0
 14 Jul 22, 09:25 AM

ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিলের পদত্যাগ চান শ্রীলঙ্কান নেতারা।।

ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিলের পদত্যাগ চান শ্রীলঙ্কান নেতারা।।

আন্তর্জাতিক ডেস্কঃ রাজনৈতিক সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কায় রাজনীতিবিদদের একটি সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রী ও ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট পদ থেকে রনিল বিক্রমাসিংহের পদত্যাগের দাবি উঠেছে। সেই সঙ্গে  ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দেশটির পার্লামেন্টের স্পিকারকে দায়িত্ব দেওয়ারও দাবি উঠেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান সরকারের যেসব মন্ত্রীরা সর্বদলীয় বৈঠকে সমবেত হয়েছিলেন, তারা একটি সর্বদলীয় সরকার গঠন করে সেই সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরে সম্মত হয়েছেন।  

প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের কার্যালয় থেকে বলা হয়েছে, পার্লামেন্টের সরকারি দল ও বিরোধী দলগুলো মিলেই সর্বদলীয় সরকার গঠন করা হবে। বৈঠকে রনিল স্পিকার মাহিন্দা ইয়াপা আবেওয়ার্ধেনাকে বলেছেন, একজন সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিতে।  এদিকে একই ব্যক্তির প্রধানমন্ত্রী ও ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হওয়ার বিষয়ে কটাক্ষ করেছেন বিরোধীদলীয় নেতা সাজিথ প্রেমাদাসা। প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের বিষয়টি নিয়ে প্রেমাদাসা বলেছেন, এটিই রাজাপক্ষের গণতন্ত্র।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন