News71.com
 International
 16 Jul 22, 08:35 PM
 1163           
 0
 16 Jul 22, 08:35 PM

স্পেনে তাপপ্রবাহে আরও ৮৪ জনের মৃত্যু!

স্পেনে তাপপ্রবাহে আরও ৮৪ জনের মৃত্যু!

আন্তর্জাতিক ডেস্কঃ স্পেনে প্রচণ্ড তাপপ্রবাহে তিন দিনে ৮৪ জনের মৃত্যু হয়েছে। কার্লোস ৩ স্বাস্থ্য ইনস্টিটিউট শুক্রবার স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়কে এ তথ্য জানিয়েছে। খবর ইন্দো এশিয়ান নিউজ সার্ভিস (আইএএনএস)। রিপোর্টে উল্লিখিত ব্যক্তিরা ১০ থেকে ১২ জুলাইয়ে মারা গেছেন। এই দিনগুলোতে দেশটির বড় অংশজুড়ে তাপমাত্রা চিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। দেশটির দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে তাপমাত্রা বেড়ে ৪৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। দাবদাহ আরও এক সপ্তাহ অব্যাহত থাকবে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, চলতি বছরে এটি স্পেনে দ্বিতীয় দাবদাহ। প্রথমবার ১১ থেকে ২০ জুন দাবদাহে দেশব্যাপী ৮২৯ জনের মৃত্যু হয়। তখন তাপমাত্রা ৪৪.৫ ডিগ্রি সেলসিয়াস ছিল। কর্তৃপক্ষ লোকদের বেশি বেশি পানি পান করতে, অতিরিক্ত ব্যায়াম থেকে বিরত থাকতে এবং যতটা সম্ভব বাড়ির ভেতরে থাকার পরামর্শ দিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন