News71.com
 International
 18 Jul 22, 10:41 AM
 854           
 0
 18 Jul 22, 10:41 AM

প্রেসিডেন্ট নির্বাচনের আগে শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি।।

প্রেসিডেন্ট নির্বাচনের আগে শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি।।

আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ও বর্তমান প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে দেশটিতে ফের জরুরি অবস্থা ঘোষণা করেছেন। এটি সোমবার (১৮ জুলাই) থেকে কার্যকর হচ্ছে। স্থানীয় সংবাদমাধ্যম কলম্বো গেজেটের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  জরুরি অবস্থা নিয়ে বিক্রমাসিংহে একটি নোটিশ জারি করেছেন।  যেখানে বলা হয়,   জননিরাপত্তা, শৃঙ্খলা রক্ষা এবং প্রয়োজনীয় সরবরাহ ও পরিসেবার রক্ষণাবেক্ষণের স্বার্থে জনসাধারণের জন্য জরুরি অবস্থা জারি করা প্রয়োজন।

আগামী ২০ জুলাই শ্রীলঙ্কায় নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হবে। পার্লামেন্টে ভোটাভুটির আগে এ জরুরি অবস্থা জারি করা হলো। তীব্র অর্থনৈতিক সংকটের জেরে শ্রীলঙ্কায় ১০০ দিনের বেশি সময় ধরে সরকারবিরোধী আন্দোলন চলছে।  গত ৯ জুলাই বিক্ষোভের মুখে প্রেসিডেন্ট প্যালেস থেকে পালিয়ে অন্যত্র চলে যান শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাক্ষে। পরে তিনি পদত্যাগ করেন।  তার ভাই ও সাবেক অর্থমন্ত্রী বসিল রাজাপক্ষেও দেশ ছেড়ে পালিয়েছেন বলে জানা গেছে। এর আগে প্রেসিডেন্ট গোতাবায়া পক্ষের ভাই ও সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হন।

সূত্র: কলম্বো গেজেট

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন