News71.com
 International
 20 Jul 22, 05:36 PM
 727           
 0
 20 Jul 22, 05:36 PM

রিটেনের প্রধানমন্ত্রী পদের দিকে আরও এক ধাপ এগিয়ে গেলেন ভারতীয় বংশোদভূত ঋষি সুনক॥

রিটেনের প্রধানমন্ত্রী পদের দিকে আরও এক ধাপ এগিয়ে গেলেন ভারতীয় বংশোদভূত ঋষি সুনক॥

আন্তর্জাতিক ডেস্কঃ রিটেনের প্রধানমন্ত্রী পদের দিকে আরও এক ধাপ এগিয়ে গেলেন ভারতীয় বংশোদভূত দেশটির সাবেক মন্ত্রী ঋষি সুনক। বরিস জনসনের আসনে বসার জন্য তাঁর নিজের দল কনজারভেটিভ পার্টিতেই প্রার্থী বাছাইয়ের কাজ শুরু হয়েছে। আর সেখানে চতুর্থ দফার নির্বাচনে সর্বোচ্চ ভোট পেলেন দেশটির প্রাক্তন অর্থমন্ত্রী সুনক। আর এই প্রতিযোগিতা থেকে বাদ পড়েছেন বিদ্রোহী সাংসদ কেমি বাডেনোচ। ফলে এখন প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে রয়েছেন তিন জন। প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য চতুর্থ দফায় ভোট দিয়েছেন কনজারভেটিভ পার্টির সদস্যরা।

নিজের দলের ১১৮ জন আইনসভা সদস্যের ভোট পেয়েছেন সুনক। প্রধানমন্ত্রী পদে চূড়ান্ত প্রার্থী হতে গেলে সুনকের দরকার নিজের দলের ১২০ জন আইনসভা সদস্যের সমর্থন। অর্থাৎ পার্লামেন্টে কনজারভেটিভ পার্টির যত জন সাংসদ রয়েছেন, তাঁদের এক তৃতীয়াংশের সমর্থন।

এর আগে গত সোমবারের ভোটে আইনসভার ১১৫ জন সদস্য সুনককে ভোট দিয়েছিলেন। সেখান থেকে চতুর্থ দফায় তাঁর ভোট বেড়েছে ৩টি। দেশটির প্রধানমন্ত্রী পদে নির্বাচনের জন্য প্রাথী হতে তার আর মাত্র ২জনের সমর্থন প্রয়োজন হবে। সোমবারের ভোটে বাণিজ্য মন্ত্রী পেনি মরডুয়ান্ট পেয়েছিলেন ৯২টি ভোট। বিদেশ সচিব লিজ ট্রাস পেয়েছিলেন ৮৬টি ভোট। তবে অনেকেরই আশঙ্কা, কেমি লড়াই থেকে ছিটকে যাওয়ায় তাঁর ভোট পাবেন ট্রাস। সে ক্ষেত্রে তিনি প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে দ্বিতীয় স্থানে উঠে আসতে পারেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন