News71.com
 International
 20 Jul 22, 08:16 PM
 797           
 0
 20 Jul 22, 08:16 PM

গ্যাস সরবরাহ নিয়ে ইউরোপকে পুতিনের সতর্কবার্তা ।।

গ্যাস সরবরাহ নিয়ে ইউরোপকে পুতিনের সতর্কবার্তা ।।

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন,  পশ্চিমাদের ভুলের কারণে ইউরোপীয় গ্রাহকদের কাছে রাশিয়ান প্রাকৃতিক গ্যাসের সরবরাহ কমিয়ে দেওয়া হয়েছে। আর এই সরবরাহ আরও হ্রাস পেতে থাকবে।  মঙ্গলবার (১৯ জুলাই) তেহরানে রুশ সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুতিন এমন সতর্কবার্তা দেন।  পুতিনের এমন সতর্কবার্তা ইউরোপীয় ইউনিয়নের ওপর আরও চাপ বাড়ালো। বিশ্লেষকদের শঙ্কা, শীতকালে ইউরোপে অর্থনৈতিক ও রাজনৈতিক বিপর্যয় ঘটাতে গ্যাস বন্ধ করতে পারে রাশিয়া । 

সাংবাদিকদের পুতিন বলেন, নর্ড স্ট্রিম ১ পাইপ লাইন দিয়ে জার্মানিতে গ্যাসের সরবরাহ একদিনে ৬ কোটি কিউবিক মিটার থেকে কমে ৩ কোটি কিউবিক মিটারে নামিয়ে আনা হবে।  নর্ড স্ট্রিম ১ পাইপ দিয়ে রাশিয়া জার্মানিতে গ্যাস সরবরাহ করা। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে এই পাইপ লাইন। এদিকে পুতিন সাংবাদিকদের আরও জানিয়েছেন, নর্ড স্ট্রিম ২ পাইপলাইন পরিষেবা চালু নাও হতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন