News71.com
 International
 24 Jul 22, 07:54 PM
 870           
 0
 24 Jul 22, 07:54 PM

ফিলিপাইনে বিশ্ববিদ্যালয়ের কনভোকেশনে গোলাগুলি।।নিহত ২ 

ফিলিপাইনে বিশ্ববিদ্যালয়ের কনভোকেশনে গোলাগুলি।।নিহত ২ 

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিপাইনে বিশ্ববিদ্যালয়ের কনভোকেশন অনুষ্ঠানে গোলাগুলির ঘটনায় কমপক্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। রোববার (২৪ জুলাই) ফিলিপাইনার রাজধানী ম্যানিলায় এ গোলাগুলির ঘটনা ঘটে। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএননের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  কুইজন সিটির পুলিশ প্রধান রেমাস মদিনা সম্প্রচারমাধ্যম সিএনএন ফিলিপাইনেক বলেন, এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

সূত্র: এনডিটিভি

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন