News71.com
 International
 25 Jul 22, 10:52 AM
 895           
 0
 25 Jul 22, 10:52 AM

ভারতে দুই বাসের সংঘর্ষে নিহত ৮।। 

ভারতে দুই বাসের সংঘর্ষে নিহত ৮।। 

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের উত্তর প্রদেশে দুটি দ্বিতল বাসের সংঘর্ষে কমপক্ষে আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন। সোমবার (২৫ জুলাই) সকালে উত্তর প্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।  স্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।  দুটি বাসই বিহার থেকে দিল্লি যাচ্ছিল। একজন কর্মকর্তা এনডিটিভিকে বলেন, লনি কাটরা থানা এলাকার নরেন্দ্রপুর মাদ্রাহা গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। দুটি বাসই বিহারের সীতামারহি ও সুপল থেকে দিল্লি যাচ্ছিল। ঘটনাস্থলে পুলিশ ও উদ্ধারকারী দল রয়েছে।  আহতদের সিএইচসি হায়দারগড় কমিউনিটি হেলথ সেন্টারে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত তিনজনকে চিকিৎসার জন্য লক্ষ্ণৌ ট্রমা সেন্টারে পাঠানো হয়েছে। 

সূত্র: এনডিটিভি

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন