News71.com
 International
 25 Jul 22, 12:34 PM
 1238           
 0
 25 Jul 22, 12:34 PM

ইউক্রেন ইস্যুতে আরব বিশ্বের সমর্থন চায় রাশিয়া।।

ইউক্রেন ইস্যুতে আরব বিশ্বের সমর্থন চায় রাশিয়া।।

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন ইস্যুতে আরব বিশ্বের সমর্থন চাইল রাশিয়া। চলমান যুদ্ধের মধ্যেই রোববার (২৪ জুলাই) মিসরের কায়রোয় আরব লিগের বিশেষ অধিবেশনে বক্তব্য রাখেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। এ সময় বিশ্বে খাদ্য সংকটের জন্য পশ্চিমা দেশগুলোকে দায়ী করেন তিনি। তার এ সফরের মধ্যেই ইউক্রেনের বিভিন্ন শহরে অভিযান অব্যাহত রেখেছে রুশ বাহিনী।

রোববার ওদেসা বন্দরে ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও প্রকাশ করে মস্কো। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ওই ভিডিওতে সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র ছুড়তে দেখা যায়। এতে ওদেসা বন্দরে অবস্থান করা ইউক্রেনের একটি যুদ্ধজাহাজ ও যুক্তরাষ্ট্রের সরবরাহ করা জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংসের দাবি করে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।  ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর রাশিয়াকে একঘরে করতে ব্যস্ত পশ্চিমা বিশ্ব। তাদের সেই চেষ্টা ব্যর্থ করতে মরিয়া মস্কো। ইউক্রেন যুদ্ধে সমর্থনের পাল্লা ভারি করতে এক দেশ থেকে আরেক দেশে ছুটে বেড়াচ্ছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। 

খবরঃ বিবিসি

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন