News71.com
 International
 25 Jul 22, 01:13 PM
 1233           
 0
 25 Jul 22, 01:13 PM

ভারি বৃষ্টিতে নাকাল পাকিস্তানের জনজীবন।।

ভারি বৃষ্টিতে নাকাল পাকিস্তানের জনজীবন।।

আন্তর্জাতিক ডেস্কঃ তীব্র গরমের পর ভারি বৃষ্টিতে নাকাল পাকিস্তানের জনজীবন। রোববার (২৪ জুলাই) দেশটির বন্দরনগরী করাচিতে ভারি বৃষ্টির কারণে রাস্তাঘাট ডুবে যায়। এতে চরম দুর্ভোগে পড়েন নগরবাসী। বিভিন্ন জায়গায় বন্ধ হয়ে যায় যান চলাচল। বেলুচিস্তানে বন্যার ভয়াবহতা কাটিয়ে উঠতে না উঠতেই আবারও ভারি বৃষ্টির কবলে পাকিস্তান। রোববার (২৪ জুলাই) দেশটির বন্দরনগরী করাচিতে ভারি বর্ষণ হয়। তলিয়ে যায় রাস্তাঘাট। বিভিন্ন জায়গায় বন্ধ হয়ে যায় যান চলাচল।

বাড়িঘরে পানি ঢুকে পড়ায় চরম দুর্ভোগে পড়েন নগরবাসী। বিরূপ আবহাওয়ায় নয় হাজারের বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। নগরবাসীর অভিযোগ, শহরের ড্রেন ও খাল বন্ধ হয়ে যাওয়ায় এ জলাবদ্ধতা। এ জন্য কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করছেন তারা। এক ব্যক্তি বলেন, বৃষ্টির কারণে বেচাকেনা একেবারে বন্ধ। সবাই ঘরে ফিরে যাচ্ছে। বাসও পাচ্ছি না। কিভাবে বাড়ি ফিরব বুঝতে পারছি না। রাস্তা পুরো ডুবে গেছে। অন্য আরেকজন বলেন, এখানকার পরিস্থিতি দেখেন। পা দেয়ার কোনো জায়গায় নেই। বাড়িঘর সব ডুবে গেছে। এ হলো করাচি শহরের অবস্থা। কাদের ভোট দেব বলুন। সব পানিতে ডুবে গেছে। গত ২১ জুলাই লাহোরেই সর্বোচ্চ ২৩৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এদিন প্রবল বর্ষণের পাশাপাশি বজ্রবৃষ্টিও দেখা দেয়। পানিতে তলিয়ে যায় শহরের নিম্নাঞ্চলের বহু বাড়িঘর। ডুবে যায় রাস্তাঘাট, বিঘ্নিত হয় গাড়ি চলাচল।

খবরঃডন-এর

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন