News71.com
 International
 27 Jul 22, 12:02 PM
 447           
 0
 27 Jul 22, 12:02 PM

গ্যাসের ব্যবহার ১৫ শতাংশ কমিয়ে আনবে ইইউ।।

গ্যাসের ব্যবহার ১৫ শতাংশ কমিয়ে আনবে ইইউ।।

আন্তর্জাতিক ডেস্কঃ ইউরোপের গ্যাসের সরবরাহ রাশিয়া বড় আকারে কমিয়ে দেওয়ায় এবার গ্যাসের ব্যবহার ১৫ শতাংশ কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপিয় ইউনিয়ন (ইইউ)। আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, রাশিয়া সরবরাহ কমিয়ে দিলে গ্যাসের ব্যবহার কমিয়ে আনার জন্য ইইউ সদস্য দেশগুলো গত সপ্তাহে আলোচনায় বসেছিল। সেই আলোচনার অংশ হিসেবে বর্তমানে তারা আগামী আগস্ট থেকে মার্চ পর্যন্ত ১৫ শতাংশ গ্যাসের ব্যবহার কমানোর বিষয়ে একমত হয়েছে। তবে এই ক্ষেত্রে রেশনিং এড়াতে কোনো কোনো দেশ ছাড় পাবে।
 
ইইউ জানিয়েছে, এই সমঝোতার লক্ষ্য হচ্ছে আগামী শীতের জন্য গ্যাস মজুদ রাখা, যেখানে জ্বালানি সরবরাহকে অস্ত্র হিসেবে ধারাবাহিকভাবে ব্যবহার করছে রাশিয়া। তবে স্বেচ্ছায় গৃহীত এই সমঝোতা বাধ্যতামূলক করা হবে যদি সরবরাহ সংকটময় অবস্থায় পৌঁছায়। ইইউ গ্যাস পাইপ লাইনের সঙ্গে যুক্ত নয় এমন দেশ যথা- আয়ারল্যান্ড, মালটা এবং সাইপ্রাস ছাড় পাবে যদি তারা বিকল্প উপায় খুঁজে না পায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন